শাহজাদপুর সংবাদ

স্কুলের ভর্তি তথ্য: আদমজী ক্যান্টনমেন্ট ও ঢাকা বিএএফ শাহীন কলেজ

৬ নভেম্বর, ২০২৬ এ ২:৩৩ PM

স্কুলের ভর্তি তথ্য: আদমজী ক্যান্টনমেন্ট ও ঢাকা বিএএফ শাহীন কলেজ

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

∎ ভর্তির শ্রেণি: প্রথম

∎ আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৭ সালে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। বয়স ৫ থেকে ৭ বছর (১ জানুয়ারি ২০২৭)।

যে শ্রেণিতে ভর্তি করা হবে—

প্রভাতি শাখা: বাংলা মাধ্যম: ১ম শ্রেণি। ইংরেজি ভার্সন: ১ম শ্রেণি।

দিবা শাখা: বাংলা মাধ্যম: ১ম শ্রেণি। ইংরেজি ভার্সন: ১ম শ্রেণি।

ভর্তির আবেদনের তারিখ—

আবেদন এর মাধ্যমে অনলাইনে ভর্তি ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত করা যাবে।

সাক্ষাৎকারের তারিখ—

সাক্ষাৎকারের তারিখ: ৯ ও ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ শিক্ষার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই–বাছাই করা হবে। সাক্ষাৎকারের সময়সূচি স্কুলের ওয়েবসাইটে দেওয়া হবে।

লটারির তারিখ—

১৭ ডিসেম্বর ২০২৬ তারিখ স্কুল ক্যাম্পাসে লটারি অনুষ্ঠিত হবে।

জরুরি তথ্য—

১ম শ্রেণি ব্যতীত অন্য কোনো শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে না। সরকারি নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ওয়েবসাইট: www.acps.edu.bd

ঢাকা বিএএফ শাহীন কলেজ

∎ ভর্তির শ্রেণি: শিশু কেজি

∎ আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর

ঢাকা বিএএফ শাহীন কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিশু (কেজি) শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

যে শ্রেণিতে ভর্তি করা হবে—

১. প্রভাতি শাখায়: বাংলা ও ইংরেজি ভার্সন।

২. দিবা শাখায়: বাংলা ভার্সন।

আবেদনের শেষ তারিখ—

আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর।

শিক্ষার্থীর বয়স—

অনলাইন ভেরিফায়েড জন্মসনদ অনুযায়ী

১ জানুয়ারি ২০২৭ তারিখে শিক্ষার্থীর বয়স

৫ থেকে ৬ বছরের মধ্যে হতে হবে।

কোথায় আবেদন করবেন—

১. আবেদন করতে কলেজ ওয়েবসাইটে লগইন করে KG Admission কর্নারে আবেদন করতে হবে।

২. আবেদনের নিয়ম ওয়েবসাইটে দেখুন।

ওয়েবসাইট: www.bafsd.edu.bd

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ