‘ভায়োলেন্স‘ সিনেমার বিপক্ষে রাধিকা, নতুন সিদ্ধান্ত নায়িকার
২৬ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM

বলিউডে এখন ‘ভায়োলেন্স’ বা রক্তারক্তি, মারপিট, খুনোখুনি এমন সিনেমা বেশি চলছে। তবে এর পক্ষে নন অভিনেত্রী রাধিকা আপ্তে। বাণিজ্যিক ছবিতে এমন দৃশ্যের আধিক্য নিয়ে প্রশ্ন তুললেন তিনি। পর্দায় একের পর এক মানুষকে নির্মম ভাবে মারধর করা হচ্ছে, কারও মাথা ভেঙে দেওয়া হচ্ছে বেসিনের উপর! আর সেই দৃশ্য দেখতে দেখতে দর্শক নিশ্চিন্তে পপকর্ন খাচ্ছেন, বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেন না অভিনেত্রী।
রাধিকা স্পষ্ট জানিয়ে দিলেন, এই ধরনের হিংসাত্মক ছবির অংশ হতে চান না তিনি। তার মতে, বর্তমানে বড় পর্দায় যে ধরনের ছবি জনপ্রিয় হচ্ছে, তার সঙ্গে তার ব্যক্তিগত পছন্দ ও শিল্পবোধের সংঘাত রয়েছে।
আসন্ন নেটফ্লিক্স সিরিজ ‘আক্কা’-র প্রচারে গিয়ে সিনেমায় হিংসার বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুলেছেন রাধিকা। তার কথায়, বর্তমানে বাণিজ্যিক ছবির বাজারে যে ধরনের মারকাটারি অ্যাকশন ও হিংসাত্মক দৃশ্য জনপ্রিয় হচ্ছে, তার সঙ্গে তিনি একমত নন।
অভিনেত্রীর বক্তব্য, পর্দায় ৫০ জন পুরুষ বা মহিলাকে মারধর করা হচ্ছে, তাদের উপর নৃশংস অত্যাচার চলছে—আর দর্শক সেই দৃশ্য দেখতে দেখতে পপকর্ন খাচ্ছেন, এটা তিনি বুঝতে পারেন না। তার কাছে বিষয়টি অদ্ভুত।
রাধিকা বলেন, ‘একটি ছবিতে কারও মাথা বেসিনের উপর আছড়ে ভেঙে দেওয়া হয়েছে, পরের ছবিতে আবার অন্য কোনও শক্ত পৃষ্ঠের উপর মাথা থেঁতলে দেওয়ার দৃশ্য দেখানো হচ্ছে। এই ধরনের দৃশ্যকে সৃজনশীলতার পরিচয় দেওযা যায় না।’
তার কথায়, এই প্রবণতার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার বদলে এমন ছবি থেকে দূরে থাকতেই পছন্দ করবেন তিনি।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ডেটিং অ্যাপে পরিচয়, তারপর খুন, পর্দায় জাদুবিদ্যার ভয়ংকর ফাঁদের গল্প
২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০ AM · প্রথম আলো
হলের পরিবেশ ঠিক হলে দর্শক অবশ্যই সিনেমা হলে যাবে: শরীফুল রাজ
২৬ অক্টোবর, ২০২৬ এ ৯:৩০ AM · প্রথম আলো
‘নিজের ক্ষতি হলেও আলাদা হতাম না’, ইমরানকে নিয়ে বিস্ফোরক সাবেক স্ত্রীর
২৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৩ AM · বাংলা ট্রিবিউন
অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হলো শিল্পা রাওয়ের গান, মঞ্চে কী ঘটেছিল
২৫ অক্টোবর, ২০২৬ এ ১:০৫ PM · বাংলা ট্রিবিউন
এই পাঁচ কারণে দুই হাজার কোটি লোকসান গুনতে যাচ্ছে ট্রম ক্রুজের সিনেমা
২৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৫ AM · প্রথম আলো
