ব্যবসায়ীকে পিটিয়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
৮ আগস্ট, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বন্দর এলাকায় তেল ব্যবসায়ী জিন্নাহ সরকারের ওপর হামলা চালিয়ে হাতুরিপেটা করে ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।জিন্নাহ সরকারের ভাই মো. জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে আলোকদিয়ার গ্রামের একটি পক্ষের সঙ্গে তাদের ব্যবসায়িক ও অভ্যন্তরীণ বিরোধ চলে আসছে। এর আগেও কয়েক দফায় জিন্নাহ সরকারের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছিল।তার দাবি, সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আলোকদিয়ার গ্রামের আইয়ুব আলী খান এবং আউয়াল খানের নেতৃত্বে জিহাদ খান, তারেক খান, তানভীর খান, তাওহীদ খান, তানজীল খান, ফরহাদ খান, আলী খান, আলম খান, আল মাহমুদ খান ও আকাশ খানসহ ২০ থেকে ৩০ জনের একটি দল অতর্কিতভাবে জিন্নাহ সরকারের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার কাছে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার পর আহত জিন্নাহ সরকারকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান জিন্নাহ সরকারের স্বজনরা। এ বিষয়ে অভিযুক্ত আউয়াল খান জানান, তার গোষ্ঠীর ছেলেপেলে জিন্নাহ সরকারকে মারধর করেছে। তিনি বলেন, ইতোপূর্বে আমাদের গোষ্ঠীর মুরুব্বি হাজী নকিরকে মারধর করার জন্যই বিরোধ চলে আসছিল। সেই বিরোধ থেকেই গত বৃহস্পতিবার আমার ভাতিজা জিহাদ খান বাঘাবাড়ি ঘাট থেকে বাড়ি ফেরার সময় একা পেয়ে তাকে ঠেকিয়ে মারধরের চেষ্টা করে জিন্নাহ। সেখান থেকে পালিয়ে এসে জিহাদসহ কিছু ছেলেপেলে পুনরায় গিয়ে জিন্নাহকে একা পেয়ে মেরেছে।
উদ্ধার সক্ষমতার সংকটে উপকূলে ট্রলারডুবি, একের পর এক প্রাণহানি
থানা ঘেরাও কর্মসূচির পরের দিনই হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার
পাকিস্তানের ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
'তুই ফুটবল পুরা হলটা প্লেয়ার, যা ইচ্ছে তাই করবো' - কুবিতে রাতভর র্যাগিংয়ের অভিযোগ
নওগাঁয় চালু হচ্ছে এআই-সংযুক্ত ডিজিটাল নজরদারি ও সাইবার ল্যাব
জমি কেনাবেচায় প্রতারণা রোধে ধামইরহাটে এসিল্যান্ড সাজ্জাদ পারভেজের ব্যতিক্রমী উদ্যোগ
হিন্দু জাতীয়তাবাদী নেতার নিউইয়র্কের অনুষ্ঠানে মামদানির আপত্তি
মধ্যপ্রাচ্যের দূতাবাসগুলোতে কূটনীতিক ফেরানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আশুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি অবৈধ কারখানা সিলগালা
গ্রিসের ক্রিট উপকূলের কাছ থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
যুক্তরাষ্ট্রের মন্টানায় বন্দুকধারীর হামলায় একই পরিবারের ৪ শিশুসহ ৮ জন নিহত
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মুসল্লি জনতার ঢল
নব্বইয়ের রাবির সাংস্কৃতিক আন্দোলন এবার বড় পর্দায়, আসছে ‘চিরকুট’
ইরানের তেল বাণিজ্যে ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানসি নৌকা বাইচের উদ্বোধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫২ PM · nagorik tv
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · nagorik tv
