বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৭ PM

মোঃ জুবায়ের হোসাইন,স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতিগণ অংশগ্রহণ করেন।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম খান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি) এবং সম্মানিত সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সভাপতিত্ব করেন আফরিন জাহান, উপজেলা নির্বাহী অফিসার, বেলকুচি, সিরাজগঞ্জ।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পরিবেশ উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতিগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বেলকুচি উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত, গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও মতামত প্রদান করা হয়।
আয়োজনে: উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ।
The post বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
ক্র্যাচে ভর করে অসুস্থ শরীরে দলকে ভালোবেসে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা আলীম
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সনাতনী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
