ক্র্যাচে ভর করে অসুস্থ শরীরে দলকে ভালোবেসে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা আলীম
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩২ AM

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পায়ের লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলীম।স্বাভাবিকভাবে চলাফেরা করাও তার জন্য খুবই কষ্টসাধ্য। তবে শারীরিক অসুস্থতা কিংবা চলাফেরার সীমাবদ্ধতা তাকে দলের প্রতি ভালোবাসা, আদর্শ ও রাজনৈতিক অঙ্গীকার থেকে দূরে রাখতে পারেনি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার আয়োজিত দলীয় কর্মসূচিতে অংশ নিতে ক্র্যাচে ভর করে উপস্থিত হন তিনি। অসুস্থ শরীর ও শারীরিক কষ্ট উপেক্ষা করে তার এই উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগ ও অনুপ্রেরণার সৃষ্টি করে।দীর্ঘদিন ধরে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না যুবদল নেতা মোঃআব্দুল আলীম। চিকিৎসাধীন থাকা সত্ত্বেও দলের গুরুত্বপূর্ণ এই কর্মসূচি থেকে নিজেকে দূরে রাখতে পারেননি তিনি।দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সার্থক করতে শারীরিক কষ্টকে উপেক্ষা করে ক্র্যাচে ভর দিয়েই নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন তিনি।
তার এই উপস্থিতিকে দলের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্যের প্রতীক হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা বলেন, দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও যারা দলের পাশে থেকে রাজপথে সক্রিয় ছিলেন, আব্দুল আলীম তাদের অন্যতম। অসুস্থতা সত্ত্বেও দলের কর্মসূচিতে তার উপস্থিতি প্রমাণ করে, একজন নিবেদিতপ্রাণ নেতাকর্মীর কাছে শারীরিক কষ্টের চেয়েও দলের প্রতি দায়বদ্ধতা বড়।তারা আরও বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীরাই দলকে মাঠে সক্রিয় রেখেছেন। আব্দুল আলীমের মতো নেতাকর্মীদের ত্যাগ, নিষ্ঠা ও ভালোবাসাই দলের শক্তি এবং আগামী দিনের পথচলার অনুপ্রেরণা।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অসুস্থ শরীরেও ক্র্যাচে ভর করে আব্দুল আলীমের উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই তার এই দৃশ্যকে দলের প্রতি একজন কর্মীর গভীর ভালোবাসা ও অঙ্গীকারের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
The post ক্র্যাচে ভর করে অসুস্থ শরীরে দলকে ভালোবেসে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা আলীম appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৪৫ AM · Daily Naya Diganta
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সনাতনী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
