বেলকুচি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন
২৮ আগস্ট, ২০২৬ এ ৩:০৪ PM

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচিতে স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২৮ আগস্ট ২০২৬) সকালে মুকুন্দগাঁতী বাসট্যান্ড এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
অনুষ্ঠানে চেয়ারম্যান ডাঃ শরীফ আহামেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সাবেক হেলাল উদ্দিন প্রমানিক, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া,হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা।
পরিচালক ডাঃ শরীফ আহামেদ জানান, আধুনিক সরঞ্জামাদি, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত বেলকুচি মা ও শিশু জেনারেল হাসপাতাল। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতালটি নতুন আঙ্গিকে শুরু করা হয়েছে। মা ও শিশুদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বক্তব্যে বলেন, ডাঃ শরীফ আহামেদের এ উদ্যোগকে স্বাগতম জানাই। তিনি হয় তো অন্য কোনো প্রতিষ্ঠান চালু করতে পারতো। কিন্তু আমাদের এলাকায় অত্যাধুনিক হাসপাতালের খুবই প্রয়োজন ছিলো। এই হাসপাতালের কারনে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।
The post বেলকুচি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
