শাহজাদপুর সংবাদ

বিনা মূল্যে ভারতের আইটেক কোর্সে ভর্তি, জেনে নিন আবেদনের বিস্তারিত

১৫ আগস্ট, ২০২৬ এ ৮:১৬ AM

বিনা মূল্যে ভারতের আইটেক কোর্সে ভর্তি, জেনে নিন আবেদনের বিস্তারিত

ভারত সরকারের আইটেক (ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশন) প্রোগ্রামে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পেশাজীবীদের জন্য নানা কোর্স রয়েছে। সম্পূর্ণ অর্থায়িত স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কোর্সে এখন আবেদন চলছে। এসব কোর্সের আওতায় তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, পরিবেশ, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠান ও কোর্সভেদে প্রশিক্ষণের মেয়াদ ভিন্ন ভিন্ন। ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে কোর্সগুলো।

কোর্সের সুযোগ-সুবিধা* কোর্সের পুরো খরচ প্রদান করবে ভারত সরকার।* বিমানভাড়া পাবেন প্রার্থী।* আবাসন, খাবার ও শিক্ষা সফরের জন্য দৈনিক ভাতাও দেওয়া হবে।আবেদনের যোগ্যতা* আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।* সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কোর্সভেদে যোগ্যতা আলাদা হতে পারে অভিজ্ঞতা।* ইংরেজিতে কথা বলা ও লেখার ভালো দক্ষতা থাকতে হবে।

আবেদনপ্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের আইটেকের অফিশিয়াল পোর্টালে অনলাইনে ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে জমা দিতে হবে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ