বিজিবির টহল দেখে পালান যুবক, ফেলে রাখা ব্যাগে মিলল পিস্তল-গুলি
১৫ নভেম্বর, ২০২৬ এ ১১:১৫ AM

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির টহল দলের সদস্যদের দেখে হাতের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান এক যুবক। পরে ওই ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। গতকাল শনিবার রাতে উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল মধুগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তে এক ব্যক্তিকে দেখতে পায় টহল দল। তাঁকে থামার সংকেত দিলে তিনি হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। এরপর ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
টাকার জন্য জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
১৫ নভেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
শেখ হাসিনার নতুন পাসপোর্ট দাবিতে ছড়াল এআই ছবি, মেয়াদ চলে গেছে ২০২০ সালেই
১৫ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৮ AM · প্রথম আলো
এখনো ঘরহারা জিয়া গাইন ও মিনতিরা, জলবায়ু সম্মেলন তাঁদের কী দেবে
১৫ নভেম্বর, ২০২৬ এ ১১:২০ AM · প্রথম আলো
মুন্সিগঞ্জে জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, খতিব গ্রেপ্তার
১৪ নভেম্বর, ২০২৬ এ ১২:১৩ PM · প্রথম আলো
