মুন্সিগঞ্জে জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, খতিব গ্রেপ্তার
১৪ নভেম্বর, ২০২৬ এ ১২:১৩ PM

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জিন তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে এক খতিবকে আটক করা হয়। গতকাল শুক্রবার মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল সকালে কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রেজাউল বারী (৪৭)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। তিনি শ্রীনগরের একটি মসজিদে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। শ্রীনগর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, কিশোরীটি প্রায়ই অসুস্থ থাকত। বিভিন্ন জায়গায় চিকিৎসক দেখিয়েও তাকে সুস্থ করতে পারেননি পরিবারের সদস্যরা। একপর্যায়ে ওই কিশোরীকে নিয়ে গত ২০ সেপ্টেম্বর রেজাউল বারীর কাছে যান তার মা–বাবা। সম্প্রতি ওই কিশোরী আবার অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীকে নিয়ে রেজাউল বারীর ভাড়া বাসায় যান তার মা-বাবা। সেখানে জিন তাড়ানোর কথা বলে একটি কক্ষে নিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়।
বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে শ্রীনগর বাজার এলাকা থেকে আটক করা হয় বলে জানান শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া। তিনি বলেন, পরে গতকাল সকালে কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত রেজাউল বারীকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়।
মুন্সিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম মিয়া জানান, শুনানি শেষে আদালত রেজাউল বারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি পরিচয় দেওয়া কামাল উদ্দিন পুলিশি হেফাজতে
১৪ নভেম্বর, ২০২৬ এ ১২:১২ PM · প্রথম আলো
ঢাকা উত্তর সিটিতে ১২টি ‘ফুটসাল মাঠ’ নির্মাণের প্রস্তাব, হচ্ছে যেসব এলাকায়
১৪ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · প্রথম আলো
পর্যটকদের ছেঁড়াদিয়া ভ্রমণ ঠেকানো যাচ্ছে না, জীববৈচিত্র্য নিয়ে শঙ্কা
১৩ নভেম্বর, ২০২৬ এ ১২:৩০ PM · প্রথম আলো
কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
১৩ নভেম্বর, ২০২৬ এ ১২:২৪ PM · প্রথম আলো
