বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৬ PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় চীনা রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং দুই দেশের চলমান উন্নয়ন কাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক এটাচে লিং শুয়ান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম, এপিএস জাহেদুল আলম।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৬ AM · বাংলা ট্রিবিউন
ঢাকায় মেয়র পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস, তিন দলের তিন ধরনের প্রার্থী
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২২ AM · প্রথম আলো
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · বাংলা ট্রিবিউন
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · বাংলা ট্রিবিউন
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি সংযুক্ত করার প্রতিবাদে গোলাম আযমকে অপমানের ছবি লাগাল ছাত্র ফেডারেশন
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৯ PM · প্রথম আলো
সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৫০ PM · প্রথম আলো
