শাহজাদপুর সংবাদ

বিএনপি নেতা মুহিত ও সরোয়ারের পদ স্থগিত

১১ ফেব্রুয়ারি, ২০২৫ এ ৯:৪২ PM

বিএনপি নেতা মুহিত ও সরোয়ারের পদ স্থগিত

দুই গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতা ডা. এমএ মুহিত ও গোলাম সরোয়ারের সব পদ স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. এমএ মুহিত এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার।

ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ওই উপজেলায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় দলের ভাবমূর্তি নষ্টসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই দুই নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

পত্রে আরও বলা হয় ওই উপজেলায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় দলের ভাবমূর্তি নষ্টসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে উভয় গ্রুপের কর্ণধার বিএনপির দুই নেতার দলীয় সব পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার এ সংক্রান্ত পত্র প্রাপ্তি ও পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশের সময় গোলাম সারোয়ারকে বাধা দেওয়া হয়। ওই সময় ডা. এমএ মুহিতের সমর্থকরা লাঠিসোটা নিয়ে গোলাম সারোয়ার ও তার সমর্থকদের ওপর হামলা করে। এ হামলা ও মারধরে গোলাম সরোয়ারসহ প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়।

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy . OK

সূত্র: Jugantor

সম্পর্কিত সংবাদ