বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখানোর অভিযোগ, রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM

‘বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক’ অভিযোগের পর বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৬-এর পরীক্ষক মো. সেকেন্দার আলী (হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রি কলেজ, রাজশাহী) ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের ডেকে টাকার বিনিময়ে পরীক্ষার খাতায় লিখিয়ে নম্বর বৃদ্ধি করেছেন।
ওই বিষয়ে তদন্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস.এম. গোলাম আজম, প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) (দায়িত্বপ্রাপ্ত) মোছা. সেলিনা পারভীন এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. জাহিদুর রহিম।
অফিস আদেশে আরও বলা হয়, গঠিত কমিটিকে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
চেয়ারম্যানের আদেশক্রমে অফিস আদেশটিতে স্বাক্ষর করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরও সতর্ক ও দক্ষ হতে হবে’
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:১৯ AM · বাংলা ট্রিবিউন
এবার কলেজে শিক্ষার্থীর জন্য হাহাকার, যে ১০ কলেজে সর্বোচ্চ আবেদন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৪ PM · প্রথম আলো
একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের যে নির্দেশনা নটর ডেম কলেজের
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪৫ PM · প্রথম আলো
ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:২৬ PM · প্রথম আলো
শিক্ষায় বৈষম্য বেড়েই চলছে, কোচিং-প্রাইভেট বাড়ছে, সঙ্গে ব্যয়ও
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৮ AM · প্রথম আলো
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার আনার সুযোগ বন্ধের প্রস্তাব
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৫ AM · প্রথম আলো
