একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের যে নির্দেশনা নটর ডেম কলেজের
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪৫ PM

২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নটর ডেম কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাগজপত্র ১৮ সেপ্টেম্বর জমা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলেজের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ সেপ্টেম্বর ভর্তি ফরমসহ অন্যান্য কাগজপত্র কলেজে জমা নেওয়া হবে। ফরম জমা দেওয়ার সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি পরীক্ষা পাসের নম্বরপত্রের প্রিন্ট কপি, স্কুলের প্রশংসাপত্রের ফটোকপি, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, জন্মনিবন্ধন সনদের ফটোকপি (বাংলা/ইংরেজি) ও সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। কাগজপত্র জমা প্রদান সাপেক্ষে ওই দিন কলেজ থেকে ইউনিফর্মের জন্য কাপড়, ব্যাগ ও খাতা–কলম ইত্যাদি দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্ধারিত সময় ও বুথ/কক্ষ নম্বর অনুসরণ করতে বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
এবার কলেজে শিক্ষার্থীর জন্য হাহাকার, যে ১০ কলেজে সর্বোচ্চ আবেদন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৪ PM · প্রথম আলো
ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:২৬ PM · প্রথম আলো
শিক্ষায় বৈষম্য বেড়েই চলছে, কোচিং-প্রাইভেট বাড়ছে, সঙ্গে ব্যয়ও
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৮ AM · প্রথম আলো
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার আনার সুযোগ বন্ধের প্রস্তাব
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৫ AM · প্রথম আলো
