পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ PM

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’এর নীতি-৬.০ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) নির্ধারিত ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট অধ্যক্ষ/প্রধান শিক্ষককে নির্দেশনা বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
শিক্ষায় বৈষম্য বেড়েই চলছে, কোচিং-প্রাইভেট বাড়ছে, সঙ্গে ব্যয়ও
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৮ AM · প্রথম আলো
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার আনার সুযোগ বন্ধের প্রস্তাব
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৫ AM · প্রথম আলো
‘শিক্ষার্থীদের মধ্যে চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে’
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০২ PM · বাংলা ট্রিবিউন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশ ইউজিসির
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৫ PM · প্রথম আলো
শাবিপ্রবিতে মাস্টার্স ও পিএইচডিতে ভর্তি, জেনে নিন সব তথ্য
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৮ PM · প্রথম আলো
