বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM

মূলত বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধী দলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না। অথচ তারপরও জনমনে ধোঁয়াশা তৈরি করতেই কর্মসূচি দিচ্ছে বিরোধী দল।” তিনি মনে করেন, বিরোধী দলের কর্মসূচি কোনও বাধার সম্মুখীন না হওয়া প্রমাণ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান।
তিনি প্রশ্ন রাখেন— বাসে আগুন ধরাচ্ছে কে? বোমাবাজি করছে কে? এরা কি পলাতক ফ্যাসিস্ট? নাকি নতুন করে তৈরি হয়েছে? এখন তারা ফ্যাসিস্টের সঙ্গে মিলিত হয়েছে। না হয় ট্রেনে যখন আগুন দেওয়া হলো, তারপর যারা গ্রেফতার হলো, দেখা গেলো তারা জামায়াতের লোক।
এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াত একত্রে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৯ PM · বাংলা ট্রিবিউন
‘সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী বলায় গণঅভ্যুত্থানের বৈধতা প্রশ্নবিদ্ধ হচ্ছে’
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪৩ PM · রাইজিংবিডি
সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১১ AM · প্রথম আলো
বিএনপি সরকার ইতোমধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৯ AM · বাংলা ট্রিবিউন
জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে: নাহিদ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · রাইজিংবিডি
জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন দুর্বিষহ হবে: পরওয়ার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৭ PM · রাইজিংবিডি
