‘বাবাই আমার প্রথম শিক্ষক’
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:১৫ AM

১৯৬৬ সালের ৫ অক্টোবর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর উদ্যোগে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় অনুষ্ঠিত বিশেষ আন্তঃসরকার সম্মেলনে ‘রিকমেন্ডেশন কনসার্নিং দ্য স্ট্যাটাস অব টিচার্স’ গ্রহণ করা হয়। দিনটিকে স্মরণ করে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কো ও এডুকেশন ইন্টারন্যাশনালের (ইআই) উদ্যোগে প্রতিবছর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়ে আসছে। ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে নিজের প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করেছেন বিশিষ্টজনেরা।
আমার জীবনে শিক্ষক বলতে আমার বাবা। এর বাইরে যদি বলতে হয় লক্ষ্মীকান্ত স্যার, আমার কলেজের শিক্ষক। সব শিক্ষকই প্রিয়, তবে লক্ষীকান্ত স্যার তার থেকে একটু ভিন্ন ছিলেন। কারণ তিনি আমাকে হাতে ধরে মানুষ করেছেন। আমাকে শাসন, অনুশাসন, ভালোবাসা এবং সঠিক পথ নির্দেশনা যেটা দেওয়ার; তিনি দিয়েছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। তিনি বেঁচে নেই, তাঁর আত্মা শান্তি পাক। আমি মনে করি, দেশের শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে আসীন করা উচিত। কারণ শিক্ষকেরাই একটা জাতির মেরুদণ্ড গড়ে দেন এবং একজন শিক্ষক যদি ভালোভাবে পড়ান, তাহলে যেকেউই তার মেধার বিকাশ ঘটাতে সক্ষম হবেন।
অনেক মেধাবী ছেলেমেয়েও ভালো শিক্ষকের অভাবে তার ভবিষ্যৎ দিক হারায়। সে কারণে শিক্ষকতা পেশাটাকে যদি আমরা আরও উন্নত করতে পারি, আরও মর্যাদা পূর্ণ করতে পারি, তাদের দিকে যদি নজর দিতে পারি; বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ঘুরে দাঁড়াবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ, আবেদন শেষ ৬ অক্টোবর, জেনে নিন সব তথ্য
৫ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪ PM · প্রথম আলো
‘লিয়াকত স্যারকে খুব ফিল করি, কোথায় আছেন কেমন আছেন জানি না’
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নার্সিংয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪২ PM · প্রথম আলো
চাকরি-ইন্টার্নশিপের সুযোগ, স্টামফোর্ডে ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত
৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
