বাংলালিংকের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু
২৬ আগস্ট, ২০২৬ এ ১১:০০ AM

নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করেছে বাংলালিংক। পরিবেশবান্ধব ও টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রকল্পের মাধ্যমে বছরে ৮৫ হাজার কিলোওয়াট–ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ৫২ টন পর্যন্ত কার্বন নির্গমন কমানো সম্ভব হবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেটা সেন্টারের অব্যবহৃত ২ হাজার ৫০০ বর্গফুট ছাদজুড়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। এই স্থাপনা বছরে প্রায় ৮৫ হাজার কিলোওয়াট–ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দিনের বেলা সরকারি বিদ্যুৎ লাইনের বিদ্যুৎ সাশ্রয় করবে। ফলে বছরে সাশ্রয় হবে ১২ লাখ টাকা। এই উদ্যোগ বাংলালিংকের ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি লোডশেডিং বা যেকোনো জরুরি পরিস্থিতিতে ডেটা সেন্টারের কার্যক্রম সচল রাখতেও সহায়তা করবে।
নতুন এই উদ্যোগের বিষয়ে বাংলালিংকের প্রধান প্রযুক্তি ও তথ্য কর্মকর্তা (সিটিআইও) হুসেইন তুর্কার বলেন, ‘একটি টেকসই ও স্থিতিশীল ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার যাত্রায় এ উদ্যোগ একটি বড় পদক্ষেপ। গুরুত্বপূর্ণ কার্যক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহার করার মাধ্যমে আমরা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি জ্বালানি ব্যয়ও সাশ্রয় করতে পারছি। ফলে দীর্ঘ মেয়াদে আমাদের নেটওয়ার্ক আরও টেকসই ও নির্ভরযোগ্য হয়ে উঠছে। আমাদের কাছে টেকসই পরিবেশ শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি আমাদের ব্যবসায়িক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।’
উল্লেখ্য, গত বছর নিজেদের গাজীপুর ডেটা সেন্টারে ৮০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করেছে বাংলালিংক। এর মাধ্যমে দেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে ডেটা সেন্টারে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করে প্রতিষ্ঠানটি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
আলোর গতির সাড়ে ৮ শতাংশ গতিতে ছুটে চলা নক্ষত্রের সন্ধান
২৬ আগস্ট, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
ডেটা চুরি থেকে ডার্ক ওয়েবে বিক্রি, কীভাবে সুরক্ষিত রাখবেন ব্যক্তিগত তথ্য
২৬ আগস্ট, ২০২৬ এ ৯:২০ AM · বাংলা ট্রিবিউন
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
২৬ আগস্ট, ২০২৬ এ ৮:২০ AM · বাংলা ট্রিবিউন
এআই মডেলের অপব্যবহার ঠেকাতে নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করছে ওপেনএআই
২৫ আগস্ট, ২০২৬ এ ৪:০০ PM · প্রথম আলো
মহাবিশ্বের সবচেয়ে বড় গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়ে কত বড়
২৫ আগস্ট, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
