বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল
১৩ আগস্ট, ২০২৬ এ ৪:২০ PM

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আখতার হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে বাতিল করা হলো।
গত বছরের ১ জুলাই মোহাম্মদ আখতার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ শেষ হওয়ার এখনো প্রায় ১০ মাস বাকি। এর মধ্যেই তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।
অর্থনীতির নীতিনির্ধারণে বাংলাদেশ ব্যাংকের এই পদ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের মেয়াদে মোহাম্মদ আখতার হোসেন বিদেশ থেকে এসে প্রধান অর্থনীতিবিদ হিসেবে যোগ দেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:৪২ AM · বাংলা ট্রিবিউন
একসময়ের ১০০ টাকার বাজার এখন মিলছে না হাজারেও: টাকার মান গেলো কোথায়?
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ AM · বাংলা ট্রিবিউন
চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৫ PM · বাংলা ট্রিবিউন
ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা
৯ নভেম্বর, ২০২৬ এ ২:২২ PM · প্রথম আলো
বৈশ্বিক সংকট মোকাবিলায় বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুত পরিকল্পনা
৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৩ PM · বাংলা ট্রিবিউন
