বর্ণাঢ্য আয়োজনে ‘সিরাজগঞ্জ কালচার্স’র আত্মপ্রকাশ
১৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৪৫ PM

বর্ণাঢ্য আয়োজনে ‘সিরাজগঞ্জ কালচার্স’র আত্মপ্রকাশ। ছবি: সারাবাংলা
সিরাজগঞ্জ: যমুনা তীরবর্তী জনপদ সিরাজগঞ্জের সমৃদ্ধ শিল্প, সাহিত্য ও লোকজ ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সাংস্কৃতিক সংগঠন ‘সিরাজগঞ্জ কালচার্স’।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পৌর ভাসানী মিলনায়তনে সুর, ছন্দ ও কথামালার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
সিরাজগঞ্জ কালচার্স’-এর সভাপতি জুবায়ের জিকোর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাট্য নির্দেশক ও জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. শামসুল আলম স্বপন এবং নজরুল একাডেমি, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠু।
আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “সংস্কৃতি একটি জাতির প্রাণশক্তি। সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। সিরাজগঞ্জের সমৃদ্ধ লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেগবান করতে ‘সিরাজগঞ্জ কালচার্স’ অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
অতিথিরা তাদের বক্তব্যে নবগঠিত সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জেলায় নিয়মিত সুস্থধারার সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সংগীত, আবৃত্তি ও নৃত্যের মূর্ছনায় মিলনায়তনজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর ও নান্দনিক পরিবেশ, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী কারাগারে
১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহত্তম গামছার হাট সুতা ও রঙের দাম বাড়ায় বিপাকে তাঁতিরা
১৭ নভেম্বর, ২০২৬ এ ৯:২২ PM · karatoa.com.bd
স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য
১৭ নভেম্বর, ২০২৬ এ ৮:২৫ PM · প্রথম আলো
পঞ্চগড় সদর উপজেলায় সবুজ আন্দোলন এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
১৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
১৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
