ফ্যামিলী কার্ড নিয়ে কুরুচিপূর্ণ ব্যঙ্গাত্মক মন্তব্যের অভিযোগে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে প্রশাসনে লিখিত অভিযোগ
১০ আগস্ট, ২০২৬ এ ৯:৩১ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন সামাজিক সহায়তা ও কার্ডভিত্তিক প্রকল্প নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাদাই গ্রামের ইব্রাহিম খলিলুল্লাহ (লিমন) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগকারী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, ইব্রাহিম খলিলুল্লাহ স্থানীয় ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতা আক্তার মাস্টারের ছেলে। এ ঘটনায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে সদর উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগে বলা হয়, “Md. Ibrahim Khalilullah (Limom)” নামের একটি ফেসবুক আইডি থেকে সরকার ও তারেক রহমানের বিভিন্ন সামাজিক সহায়তা ও কার্ড প্রকল্প নিয়ে পরপর একাধিক ব্যঙ্গাত্মক পোস্ট ও মন্তব্য করা হয়েছে। এর মধ্যে একটি পোস্টে লেখা হয়— “আর কয়েকটা কার্ড দিলে তাস খেলা যেতো।” অপর একটি মন্তব্যে লেখা হয়— খোঁজ নিলে দেখা যাবে সরকার বউও দেয়, আমরা পাই না।স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা কার্ড প্রকল্প নিয়ে কারও রাজনৈতিক বা ব্যক্তিগত মতামত থাকতেই পারে। তবে এ ধরনের মন্তব্য রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় করা হয়েছে বলে তারা মনে করছেন। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলেও দাবি তাদের।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা সরকারি কোনো কর্মসূচির সমালোচনা থাকলে তা যুক্তিসংগত ও শালীন ভাষায় করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে বলেও তারা জানান।এদিকে সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের আওতায় শুমারি গণনায় তথ্য সংগ্রহকারী পদে ইব্রাহিম খলিলুল্লাহ নির্বাচিত হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তাদের প্রশ্ন, সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এমন মন্তব্যের পরও সরকারি প্রকল্পের তথ্য সংগ্রহকারী পদে তার নিয়োগের বিষয়টি কীভাবে বিবেচনা করা হয়েছে।তবে অভিযোগগুলোর বিষয়ে ইব্রাহিম খলিলুল্লাহর বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান মুনীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি তো বিস্তারিত জানিনা, আমি সংশ্লিষ্ট নেতৃবিন্দের সাথে যোগাযোগ করেছি। স্থানীয়দের দাবি, ফেসবুকে প্রচারিত পোস্ট ও মন্তব্যগুলোর সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করুক। একই সঙ্গে রাজনৈতিক মতামত কিংবা সরকারি কোনো কর্মসূচি নিয়ে সমালোচনার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ও শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছেন তারা।
The post ফ্যামিলী কার্ড নিয়ে কুরুচিপূর্ণ ব্যঙ্গাত্মক মন্তব্যের অভিযোগে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে প্রশাসনে লিখিত অভিযোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
একদল শুধু ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত: বগুড়ায় জামায়াতের আমির
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ PM · প্রথম আলো
