ফেসবুক পোস্টে মিলল তিন বছর ধরে নিখোঁজ হারুন অর রশিদের পরিবারের সন্ধান
২৪ আগস্ট, ২০২৬ এ ১১:৫৭ AM

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জিল্লুর রহমান :সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দিয়ে পরিচয় জানতে চেয়ে পোস্ট দেওয়ার পর প্রায় তিন বছর ধরে নিখোঁজ থাকা ওই ব্যক্তির পরিবারের সন্ধান পাওয়া গেছে।জানা যায়, শনিবার (২২ আগস্ট) রাতে প্রচণ্ড গরমের কারণে তাড়াশ উপজেলার সগুনা গ্রামে রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন রাশিদুল হাসান। এ সময় তার সামনে এসে দাঁড়ান এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তার নাম-ঠিকানা জানতে চাইলে তিনি কিছুটা অসংলগ্ন আচরণ করেন। একপর্যায়ে তিনি নিজের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলকি বাজার এলাকায় বলে জানান।বিষয়টি জানার পর রাশিদুল হাসান ওই ব্যক্তির ছবি তুলে তার পরিচয় জানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।রোববার (২৩ আগস্ট) ওই ব্যক্তির দুই ভাই তাড়াশে এসে তাকে শনাক্ত করেন। তারা জানান, তাদের ছোট ভাই হারুন অর রশিদ প্রায় তিন বছর আগে নিখোঁজ হন। দীর্ঘদিন পর তাকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।ফেসবুক পোস্টের মাধ্যমে দীর্ঘদিন নিখোঁজ হারুন অর রশিদের পরিবারের সন্ধান পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে। দীর্ঘদিন পর স্বজনকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
The post ফেসবুক পোস্টে মিলল তিন বছর ধরে নিখোঁজ হারুন অর রশিদের পরিবারের সন্ধান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
