ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭ PM

ইতালির ফুটবলে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম। আগের ক্লাব ওলবিয়া ক্যালসিওর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এবার সেস্ত্রি লেভান্তেতে যোগ দিয়েছেন তিনি। শনিবার এক ঘোষণায় বাংলাদেশি এই ফুটবলারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইতালির ক্লাবটি।
সেস্ত্রি লেভান্তেতে যোগ দেওয়ার আগে ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেছেন ফাহামিদুল। সেখানে প্রায় দেড় মৌসুমে ২৮টি ম্যাচ খেলে একটি গোল করেন এই মিডফিল্ডার। চলতি বছরের জুনে ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর নতুন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।
বর্তমানে ইতালির পেশাদার ফুটবলের চতুর্থ স্তর সিরি ডিতে খেলছে সেস্ত্রি লেভান্তে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতালির তৃতীয় স্তরের পেশাদার লিগে খেলেছিল ক্লাবটি। তবে ২০২৪-২৫ মৌসুম শেষে অবনমনের কারণে আবার চতুর্থ স্তরে ফিরে যেতে হয় তাদের।
ইতালিতেই ফুটবলে বেড়ে উঠেছেন ফাহামিদুল। দেশটির বয়সভিত্তিক ফুটবলে স্পেজিয়া ও সাম্পদোরিয়ার হয়ে খেলেছেন তিনি। পরে সিরি ডিতে লিগর্না, লিভর্নো ও ওলবিয়ার জার্সিতেও মাঠে নেমেছেন বাংলাদেশের এই ফুটবলার।
তবে নতুন ক্লাব সেস্ত্রি লেভান্তের বর্তমান অবস্থান খুব একটা স্বস্তিদায়ক নয়। সিরি ডি’তে ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে রয়েছে দলটি।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
পাকিস্তানি খেলোয়াড়ের নাম অ্যাডাম গিলক্রিস্ট, ব্যাটিংয়ে বাঁহাতি, করে কিপিং
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:০১ PM · প্রথম আলো
চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসের, ক্ষোভে সংবাদ সম্মেলনে এলেন না মরিনিও
১১ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৭ AM · প্রথম আলো
আর্জেন্টিনাকে বিদায়ের পর ক্লাব ফুটবলে প্রথম ম্যাচেই জোড়া গোল মেসির
১১ অক্টোবর, ২০২৬ এ ৯:১৬ AM · প্রথম আলো
ইংল্যান্ডে ধর্ষণ মামলায় অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি নেই এসেক্সের
১০ অক্টোবর, ২০২৬ এ ১২:০৯ PM · প্রথম আলো
