প্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগল
১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM

গুগল এআই স্টুডিওর সাহায্যে প্রোগ্রামিং ছাড়াই বিনা মূল্যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায়। তবে এত দিন তৈরি করা অ্যাপ সরাসরি ফোনে ইনস্টল করতে কম্পিউটারের সঙ্গে ইউএসবি সংযোগ স্থাপন এবং ইউএসবি ডিবাগিং চালু করার মতো কিছু কারিগরি ধাপ অনুসরণ করতে হতো। এ সমস্যা সমাধানে গুগল প্লেতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে গুগল এআই স্টুডিওর সাহায্যে তৈরি অ্যাপ গুগল প্লের মাধ্যমে নিজের ফোনে চালু করা যাবে।
গুগলের তথ্যমতে, গুগল এআই স্টুডিওতে তৈরি ব্যক্তিগত অ্যাপ সরাসরি নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে চালানো যাবে। অ্যাপগুলো গুগল প্লের ব্যক্তিগত সংগ্রহে থাকবে। ফলে সেগুলো সবার জন্য উন্মুক্ত প্লে স্টোরের তালিকা বা অনুসন্ধানের ফলাফলে দেখা যাবে না। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রসহ নির্বাচিত কয়েকটি দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। নতুন এ সুবিধা চালুর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সাধারণ ভাষায় নির্দেশনা লিখেই নিজেদের ব্যবহারের জন্য ব্যক্তিগত অ্যাপ তৈরি করা যাবে। এ জন্য প্রয়োজন হবে শুধু একটি সাধারণ গুগল অ্যাকাউন্ট।
গুগল জানিয়েছে, গুগল এআই স্টুডিওতে অ্যাপ তৈরির জন্য প্রথমে নিজের প্রয়োজন অনুযায়ী নির্দেশনা লিখতে হবে। কী ধরনের অ্যাপ প্রয়োজন এবং সেটিতে কী কী সুবিধা থাকতে হবে, তা সাধারণ ভাষায় জানালেই অ্যাপ তৈরির কাজ শুরু করবে এআই। অ্যাপ তৈরির সময় প্রয়োজনীয় কোনো সুবিধা বাদ পড়লে তা যুক্ত করার পরামর্শও পাওয়া যাবে। তৈরি হয়ে গেলে অ্যাপটি সম্পাদনা করা যাবে। চাইলে আগের অ্যাপ বাদ দিয়ে নতুন করে তৈরির কাজও শুরু করা সম্ভব।
তৈরি করা অ্যাপটি পরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়ার সুবিধাও চালুর পরিকল্পনা রয়েছে গুগলের। আর কোনো অ্যাপ বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার মতো জনপ্রিয় হয়ে উঠলে সেটিকে পেশাদার ডেভেলপার অ্যাকাউন্টের মাধ্যমে সবার জন্য প্রকাশ করার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে অ্যাপটিকে গুগল প্লের নিরাপত্তা যাচাই ও মানসংক্রান্ত নিয়ম পূরণ করতে হবে।
সূত্র: জেডডিনেট
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বিশ্বের বিভিন্ন সরকারের ডিজিটাল অবকাঠামো গড়ছে বাংলাদেশি প্রযুক্তিপ্রতিষ্ঠান, আসছে বৈদেশিক মুদ্রা
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৫৯ PM · প্রথম আলো
নিজের পছন্দমতো নিউজ ফিড সাজাতে ফেসবুকে নতুন সুবিধা আনলো মেটা
১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩ AM · বাংলা ট্রিবিউন
গুগল ক্রোমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়াবেন যেভাবে
১৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৫২ AM · বাংলা ট্রিবিউন
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ PM · বাংলা ট্রিবিউন
স্মার্টফোন থেকে আকারে বড় হোয়াটসঅ্যাপ ফাইল খুঁজে মুছবেন যেভাবে
১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
