প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। প্রাথমিক বিজ্ঞান (অধ্যায় ১১)—জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়
১৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৪১ PM

প্রাথমিক বিজ্ঞান: অধ্যায়–১১
∎ বিস্তৃত প্রশ্ন
প্রশ্ন: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লিখ। আবহাওয়ার পূর্বাভাস কীভাবে দেওয়া হয়?
উত্তর: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য হলো—
১. আবহাওয়া হলো কোনো স্থানের অল্প সময়ের অবস্থা এবং এটি দ্রুত পরিবর্তনশীল। কিন্তু জলবায়ু হলো কোনো স্থানের ২৫-৩০ বছরের গড় অবস্থা এবং এটি ধীরে ধীরে পরিবর্তিত হয়।
২. তাৎক্ষণিকভাবে তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি পরিমাপের মাধ্যমে আবহাওয়া সম্পর্কে জানা যায়। জলবায়ু দীর্ঘমেয়াদি তথ্য বিশ্লেষণের মাধ্যমে হিসাব করা হয়।
আবহাওয়ার পূর্বাভাস বেশ কিছু বিষয়ের ওপর নির্ভরশীল। কোনো স্থানের বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, আকাশের অবস্থা, বায়ুপ্রবাহের দিক, তীব্রতা ইত্যাদি দিয়েই আবহাওয়ার পূর্বাভাস বা খবর দেওয়া হয়।
প্রশ্ন: জলবায়ু পরিবর্তন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধান দুটি পদক্ষেপ কী কী? জলবায়ু পরিবর্তনের হার কমানোর চারটি উপায় লিখ।
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী মানুষ ঘূর্ণিঝড়, বন্যাসহ অনেক প্রতিকূল অবস্থার মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধান দুটি পদক্ষেপ হলো-
১. জলবায়ু পরিবর্তনের হার কমানো।
২. জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো।
জলবায়ু পরিবর্তনের হার কমানোর চারটি উপায় হলো—
১. জীবাশ্ম জ্বালানির (পেট্রল, ডিজেল) ব্যবহার কমানো।
২. নবায়নযোগ্য জ্বালানির (সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ) ব্যবহার বৃদ্ধি করা।
৩. বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে গাছপালা লাগানো।
৪. সমুদ্র উপকূলীয় অঞ্চলে বন সৃষ্টি করা।
মো. আবু সুফিয়ান, শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন
১৯ নভেম্বর, ২০২৬ এ ৩:০৮ PM · প্রথম আলো
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
১৯ নভেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · বাংলা ট্রিবিউন
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র: প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে
১৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৩ PM · প্রথম আলো
রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ ১৮ হাজার শিক্ষার্থীর
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:২০ AM · প্রথম আলো
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির আগের সিদ্ধান্ত বাতিল
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:১৫ PM · বাংলা ট্রিবিউন
প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে সরকার
১৮ নভেম্বর, ২০২৬ এ ৫:৩১ PM · বাংলা ট্রিবিউন
