প্রত্যাশিত সিরাজগঞ্জ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১৮০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
১০ আগস্ট, ২০২৬ এ ৭:২৭ PM

সোহান সেখ :পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’।
রবিবার (৯ আগস্ট ২০২৬) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া বাঘলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, লিচু, কমলা, মাল্টা, আমড়া, লটকন ও জাম্বুরাসহ মোট ১৮০টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন, ছায়া, খাদ্য ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং সবুজ বাংলাদেশ গঠনের বার্তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সংগঠন সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি নিয়মিত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রেখে চলেছে। সংগঠনটির লক্ষ্য মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য সিরাজগঞ্জ গড়ে তোলা।
The post প্রত্যাশিত সিরাজগঞ্জ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১৮০ ফলজ বৃক্ষের চারা বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
একদল শুধু ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত: বগুড়ায় জামায়াতের আমির
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ PM · প্রথম আলো
স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:০৭ PM · dainiksokal.com
হুমকি পরোয়া করি না, লড়াই করে বিজয় ছিনিয়ে আনবো: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:০৪ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৮ PM · দৈনিক সংগ্রাম
‘টুকু আসে, টুকু যায়’ সিরাজগঞ্জের হাটিকুমরুলে "পাটওয়ারী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৫৭ PM · সকালের সময়
