পোষা বিড়ালের মৃতদেহ নিয়ে থানায় মালিক, প্রতিবেশী নারীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
২০ অক্টোবর, ২০২৬ এ ১০:২৫ AM

কক্সবাজারের চকরিয়ায় একটি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক। গতকাল সোমবার দুপুরে মৃত বিড়ালটি খাঁচায় ভরে তিনি চকরিয়া থানায় যান।
পোষা বিড়ালটির মালিকের নাম শামশুল আলম (৫৪)। তিনি চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত নারীর নাম ফিরোজা বেগম। তিনি শামশুল আলমের প্রতিবেশী।
থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, শামশুল আলমের দুটি পোষা বিড়াল রয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলোকে যত্নে লালন-পালন করছেন তিনি। সোমবার সকালে বাড়ির পেছনের একটি খালি জায়গায় ছাগল বেঁধে দিতে গেলে একটি বিড়াল তাঁর পিছু যায়। এ সময় ফিরোজা বেগমের একটি পোষা কুকুর তাঁর বিড়ালটিকে কামড় দেওয়ার চেষ্টা করে। শামশুল আলম কুকুরটিকে তাড়া করে সরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শামশুল আলম বলেন, ‘বিড়ালগুলো আমার সন্তানের চেয়েও বেশি। অনেক আদর-যত্নে লালন করেছি। তুচ্ছ ঘটনায় ফিরোজা আমার বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।’
অভিযোগের বিষয়ে জানতে ফিরোজা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা আইনগত অপরাধ। শামশুল আলমের অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে জানি না: শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে তথ্য উপদেষ্টা
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৪ PM · বাংলা ট্রিবিউন
কারাগারে থেকেও মিছিলের মামলায় আসামি, ওসি বললেন ‘টাইপ মিসটেক’
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৯ PM · বাংলা ট্রিবিউন
বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৬ PM · বাংলা ট্রিবিউন
শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, সড়ক অবরোধে টিয়ারশেল ছুড়লো পুলিশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · বাংলা ট্রিবিউন
ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বস্তায় আগুন
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪ PM · বাংলা ট্রিবিউন
সন্তান না হওয়ায় সংসার করতে চাননি স্বামী, কেঁদেও মন গলাতে পারেননি স্ত্রী
৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM · প্রথম আলো
