ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বস্তায় আগুন
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪ PM

বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে একদল ব্যক্তি গাড়ীদহ এলাকায় জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শেরপুর থানার ওসি একরামুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগের তেমন কোনও আলামত পাওয়া যায়নি। তবে সড়কের পাশে কয়েকটি পোড়া বস্তা পাওয়া গেছে।
ওসি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে জানি না: শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে তথ্য উপদেষ্টা
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৪ PM · বাংলা ট্রিবিউন
কারাগারে থেকেও মিছিলের মামলায় আসামি, ওসি বললেন ‘টাইপ মিসটেক’
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৯ PM · বাংলা ট্রিবিউন
বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৬ PM · বাংলা ট্রিবিউন
শ্রমিক অসন্তোষে ফের উত্তাল আশুলিয়া, সড়ক অবরোধে টিয়ারশেল ছুড়লো পুলিশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · বাংলা ট্রিবিউন
