পুলিশ হত্যার ঘটনায় মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
২২ জানুয়ারি, ২০২৫ এ ৯:১৩ PM

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট এবং ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করে জানান, সাবেক মন্ত্রীকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক ওমর ফারুক আব্দুল লতিফ বিশ্বাসকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ দেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট এবং পুলিশ সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে ১৫ পুলিশকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষে মামলা দায়ের করা হয়। মামলায় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া’র নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ৫’হাজার থেকে ৬’হাজার জনকে অজ্ঞাত আসামী করা হয়। এ মামলায় গত ৫ জানুয়ারি-২০২৫ খ্রিঃ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী।
The post পুলিশ হত্যার ঘটনায় মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
সয়দাবাদে নেতাকর্মীদের ওপর হামলার পর ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা: প্রতিবাদ জামায়াতের, প্রত্যাহারের দাবি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আইফোন-১৭ প্রো ম্যাক্স, পিএস৫-সহ বিভিন্ন পুরস্কার জিতলেন পাঁচজন গ্রাহক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:১৮ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির চেষ্টায় আটক ৩
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সাক্ষীর পরিচয় নিয়ে প্রতারণা: সিরাজগঞ্জে দুজনের এক মাসের কারাদণ্ড
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ PM · lawyersclubbangladesh
