পুরনো স্বৈরাচারী কায়দায়ই ফিরে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
২৪ আগস্ট, ২০২৬ এ ১২:৫৩ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার পুরনো স্বৈরাচারী কায়দায় ফিরে যাচ্ছে। তারেক রহমানের আসলে কোনও পরিকল্পনা নেই। সরকারের ১৮০ দিনে অব্যবস্থাপনার চিত্র ফুটে ওঠেছে। ফ্যাসিবাদী কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সর্বত্র লুটপাট ও দলীয়করণ করছে। ১১ দলীয় ঐক্যের বিভাগীয় লং মার্চ থেকে সরকারকে কঠোর বার্তা দেওয়া হবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ‘ব্যর্থতা’র চিত্র তুলে ধরতে দলের পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
নাহিদ বলেন, সরকারের ১৮০ দিনে জ্বালানি খাত বিপর্যস্ত। সিন্ডিকেট ভাঙার কথা বলে বরং দলীয় সিন্ডিকেট আরও শক্তিশালী করেছে। র্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিলেও ভিন্ন নামে করার কথা বলছে। সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক বসিয়েছে। আইনশৃঙ্খলার অবনতিসহ সব ক্ষেত্রেই এক ধরনের বিশৃঙ্খলা চলছে। তবে বিরোধী দল তাদের অবস্থান থেকে সরকারের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন– এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ শীর্ষ নেতারা।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির বাস্তবায়নসহ ৪ দাবিতে প্রচারযাত্রা শুরু
২৪ আগস্ট, ২০২৬ এ ৫:১১ PM · বাংলা ট্রিবিউন
সরকার ১৮০ দিনে অদক্ষতা–অব্যবস্থাপনার দৃষ্টান্ত তৈরি করেছে: নাহিদ ইসলাম
২৪ আগস্ট, ২০২৬ এ ৩:৪৬ PM · প্রথম আলো
দিল্লিতে আ. লীগের প্রেস ব্রিফিং ভারত সরকারের ভাষ্য: নাহিদ
২৪ আগস্ট, ২০২৬ এ ২:১০ PM · রাইজিংবিডি
১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত
২৩ আগস্ট, ২০২৬ এ ১০:২২ PM · রাইজিংবিডি
একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না
২৩ আগস্ট, ২০২৬ এ ৫:১৫ PM · প্রথম আলো
