শাহজাদপুর সংবাদ

পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের সহধর্মিনী আর নেই

১৩ আগস্ট, ২০২৬ এ ৭:৩৬ PM

পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের সহধর্মিনী আর নেই

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনা-০৩ আসনের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এর স্ত্রী বেগম নুরজাহান রেখা(৬৯) বৃহস্পতিবার ১৩ আগস্ট-২০২৬ সকাল ৯ঃ৫৫ মিনিটের দিকে ঢাকার বারডেম হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাবেক ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান ও মেয়র আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল এর ছোট মামা মোঃ গোলাম সাকলাইন মুকুল হোসেন জানান, আমার শ্রদ্ধেয় বড় আপা-বেগম নুরজাহান রেখা আপা দীর্ঘদিন ধরেই কিডনি জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। গত দেড় মাস যাবত ঢাকার বারডেম হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।গত বুধবার রাতে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় এবং বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বেগম নুরজাহান মৃত্যুকালে স্বামী, দুই(২)ছেলে,এক(১)মেয়ে নাতী-নাতনী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়াছেন।বিশেষ একটি সূত্রে জানায়, বেগম নুরজাহান রেখার বড় ছেলে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা মোঃ গোলাম হাসনাইন রাসেল বিস্ফোরক মামলায় পাবনা কারাগারে রয়েছেন। তিনি প্যারোলে মুক্তি পাবার পর শুক্রবার সকাল ১০ টায় ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাযা নামাজ শেষে পার-ভাঙ্গুড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

The post পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের সহধর্মিনী আর নেই appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ