পাবনা-সিরাজগঞ্জ-শাহজাদপুরে বাস চলাচল বন্ধ
২৪ জুন, ২০১৯ এ ১:০০ PM

গত চারদিন ধরে পাবনা-সিরাজগঞ্জ-শাহজাদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে এই রুটে চলাচলকারী হাজারও মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
পাবনা ও শাহজাদপুরের মালিক-শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই বাস চলাচল বন্ধ বলে জানা গেছে।
এদিকে পাবনা-ঈশ্বরদী-বনপাড়া হয়ে সীমিত আকারে কিছু দূরপাল্লার বাস চলাচল করছে। এতে পরিবহন খরচ দ্বিগুণ পড়ছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাবনা থেকে ঢাকাগামী বাসের ভাড়া জনপ্রতি ৩০ থেকে ৪০ টাকা বাড়ানো হয়েছে।
পাবনা মোটর মালিক গ্রুপের কয়েক সদস্য জানান, গত ২১ জুন শাহজাদপুর ট্রাভেলসের মালিক তরুন এবং অরুনের উপস্থিতিতে তাদের পেট্রোল পাম্পের সামনে পাবনার তিতাস গাড়ির ড্রাইভার মিলনকে শাহজাদপুরের শ্রমিক ইউনিয়নের সদস্যরা মারধর করেন। পরের দিন শ্রমিকরা আবারও তিতাস গাড়ির হেলপার আরিফকে একই স্থানে মারধর করেন।
পাবনা মোটর মালিক গ্রুপের সদস্য শের এ খান অভিযোগ করেন,শাহজাদপুর ট্রাভেলস গাড়ির মালিক তরুন ও অরুনের মদদে এ ঘটনা ঘটানো হয়েছে।
শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সমকালকে বলেন, পাবনার কতিপয় শ্রমিক শাহজাদপুরের মোটর শ্রমিককে অহেতুক মারধর করেছে। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহজাদপুরের উপর দিয়ে পাবনার কোনো বাস যেতে দেব না।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুরন রহমান হাবিব সমকালকে বলেন, বিষয়টি নিয়ে আমরা সিরাজগঞ্জ ও শাহজাদপুরের মালিকদের সঙ্গে কথা বলেছি। আশা করছি দুই-একদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সমকালকে বলেন, পাবনার মালিকদের সঙ্গে সিরাজগঞ্জ ও শাহজাদপুরের মালিকদের সম্পর্ক খারাপের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দুই জেলার মালিকদের এই সমস্যা নিরসনের উদ্যোগ নিতে বলা হয়েছে।
সূত্র: SAMAKAL
সম্পর্কিত সংবাদ
সয়দাবাদে নেতাকর্মীদের ওপর হামলার পর ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা: প্রতিবাদ জামায়াতের, প্রত্যাহারের দাবি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আইফোন-১৭ প্রো ম্যাক্স, পিএস৫-সহ বিভিন্ন পুরস্কার জিতলেন পাঁচজন গ্রাহক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:১৮ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির চেষ্টায় আটক ৩
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সাক্ষীর পরিচয় নিয়ে প্রতারণা: সিরাজগঞ্জে দুজনের এক মাসের কারাদণ্ড
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ PM · lawyersclubbangladesh
