পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০
১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ AM

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের পশ্চিমে অবস্থিত দুয়ুক আল-তাহতা গ্রামে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ফিলিস্তিনের সরকারি টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
জেরিকো সরকারি হাসপাতালের জরুরি বিভাগের পরিচালক ইয়াহিয়া মুফরেহ সাংবাদিকদের জানান, বয়স্ক ওই নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জেরিকো এলাকায় হামলার চেষ্টার প্রাথমিক একটি খবর তারা তদন্ত করে দেখছে। ঘটনাস্থলে সেনা পাঠানো হয়েছে। এ ঘটনার বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
চলতি মাসের শুরুতে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী জেরিকো এলাকার কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে ঢুকে পড়লে সেখানে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সে সময় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে তাঁদের ঘরবাড়ি ও সম্পত্তিতে প্রবেশ করতে বাধা দেন তাঁরা। ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
উদ্বাস্তু পরিবারে জন্ম, আরাফাতের উপদেষ্টা থেকে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার, কে এই তিবি
১৭ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · প্রথম আলো
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা
১৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৩০ AM · প্রথম আলো
মানুষ নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ
১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
অভিবাসনের আবেদন খারিজ হলেই পাঠানো হবে রুয়ান্ডায়, জানাল ইউরোপের ৫ দেশ
১৭ নভেম্বর, ২০২৬ এ ৯:৫১ AM · প্রথম আলো
যুক্তরাষ্ট্রে গতকাল ১০ হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে, কবে কাটবে অচলাবস্থা
১৬ নভেম্বর, ২০২৬ এ ১২:০৬ PM · প্রথম আলো
