নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের অর্থছাড়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থছাড়ের প্রস্তাব দিয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে গতকাল সোমবার ট্রাম্প এ কথা অস্বীকার করেছেন।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘অ্যাক্সিওস এইমাত্র একটি খবর প্রকাশ করেছে যে ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থছাড়ের প্রস্তাব দিয়েছেন। এটি সত্য নয়। আমি তাদের কোনো প্রস্তাব দিইনি।’
অ্যাক্সিওসের ওই প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত অর্থছাড় করতে রাজি আছেন ট্রাম্প। প্রতিবেদনে নাম প্রকাশ না করা কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দেওয়া হয়।
ট্রাম্প ওই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন। একই সঙ্গে সংবাদমাধ্যমটির প্রতিবেদনটি প্রত্যাহার করে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প এমন এক সময়ে এসব কথা বলেছেন, যখন নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠকের প্রস্তুতি চলছিল।
গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা গতকাল জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আর কোনো সরাসরি বৈঠক নির্ধারিত নেই।
যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল ইরান। দেশটি বলেছিল, ওয়াশিংটন ওই প্রস্তাব মেনে নিলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেবে তেহরান। তবে গত শনিবার ট্রাম্প ওই প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন।
অবশ্য রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আবার দুই পক্ষের আলোচনা শুরু হবে বলে তিনি আশাবাদী।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২১ PM · বাংলা ট্রিবিউন
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছ থেকে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২২ AM · প্রথম আলো
নভেম্বর পর্যন্ত কাতার এনার্জির এলএনজি পাচ্ছে না বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১২ AM · প্রথম আলো
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM · প্রথম আলো
শীতের আগেই বায়ুদূষণ মোকাবিলায় দিল্লির বড় ঘোষণা, চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫১ AM · প্রথম আলো
বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ PM · প্রথম আলো
