নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০২ PM

কিছুদিন আগেই গণমাধ্যমে অভিনেতা হাসান মাসুদ জানান, ধর্মীয় ভানায় পরিবর্তনের ফলে তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েন অভিনেতা।
এর মধ্যে জানা এবার পেশাগত জীবনে নতুন পথ বেছে নিয়েছেন তিনি। গত ১ সেপ্টেম্বর থেকে একটি প্রতিষ্টানে চাকরি করছেন হাসান মাসুদ।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান জেইন গ্লোবালে হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে যোগ দিয়েছেন তিনি। জেইন গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
হাসান মাসুদের পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ এবং সেবার মান উন্নয়নে কাজ করতে চায় তারা।
২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন হাসান মাসুদ। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। তার অভিনীত জনপ্রিয় কিছু নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’ ইত্যাদি।
সূত্র: বাংলা ট্রিবিউন
