শাহজাদপুর সংবাদ

নতুন করে গণভোটের কথা বলা সরকারের অপকৌশলেরই অংশ: নাহিদ ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৩ PM

নতুন করে গণভোটের কথা বলা সরকারের অপকৌশলেরই অংশ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছে। কথা ছিল ভোটের পর নির্বাচিত সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু সরকারের মধ্যে এখনও সেই উপলব্ধি হয়নি।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ ফোরাম রাজনৈতিক পর্ষদের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘সরকার জনরায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের কথা বলে কালক্ষেপন করতে চায়। এখন আবার নতুন করে গণভোটের কথা বলা সরকারের অপকৌশলেরই অংশ। কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না ‘

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে সকাল ১০টায় বৈঠক শুরু হয়। সে সময় নাহিদ ইসলাম বলেন, ‘সরকার সারাদেশে দখলদারিত্ব কায়েম করেছে। রড্ডা ক্লিনিক সেন্টারে হামলায় সরকারের লোকজনই জড়িত। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। এর জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ