এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৪ AM

সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পলিটিকাল কাউন্সিল) জরুরি বৈঠক ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দলের বাংলামোটর কার্যালয়ে এ বৈঠক শুরু হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি ও সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।
বৈঠক শেষে বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৫ PM · বাংলা ট্রিবিউন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:০৩ PM · প্রথম আলো
জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত, আদালতে হাজিরা শেষে বললেন সাবেক প্রতিমন্ত্রী পলক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৩০ PM · প্রথম আলো
নতুন করে গণভোটের কথা বলা সরকারের অপকৌশলেরই অংশ: নাহিদ ইসলাম
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৩ PM · বাংলা ট্রিবিউন
মেধা আছে, নৈতিকতা নেই—এমন শিক্ষা বিপজ্জনক: এ্যানি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩০ PM · বাংলা ট্রিবিউন
