দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
৮ অক্টোবর, ২০২৬ এ ৯:৪০ AM

চলমান প্রাদুর্ভাবের মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুর সুরক্ষায় ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের জাতীয় হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কর্মসূচিতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক জিলান গতকাল বুধবার রাজধানীর বনানীর কড়াইলের টিঅ্যান্ডটি খেলার মাঠে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন।
মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় এই কর্মসূচিতে সহায়তা দেওয়া হচ্ছে।
এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ও অ্যাডভোকেসি বিভাগের প্রধান মিগুয়েল মাতেওস মুনোজ ও ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড রিয়াদ মাহমুদ।
বাংলাদেশে চলমান প্রাদুর্ভাব মোকাবিলার অংশ হিসেবে হাম ও রুবেলা থেকে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় টিকা দেওয়ার জন্য দেশব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে।
ইউনিসেফের মাধ্যমে দেওয়া যুক্তরাষ্ট্রের এই সহায়তার লক্ষ্য হলো সরকারের টিকাদান কার্যক্রম জোরদার করা। নির্ধারিত বয়সসীমার শিশুদের মধ্যে টিকার আওতা বাড়ানো।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকি
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ PM · বাংলা ট্রিবিউন
হামের টিকা কার্যক্রম ঘুরে দেখলেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স
৭ অক্টোবর, ২০২৬ এ ৭:২৪ PM · বাংলা ট্রিবিউন
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৪১ AM · বাংলা ট্রিবিউন
ডেঙ্গুর টিকা নিয়ে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৬ অক্টোবর, ২০২৬ এ ৭:২৬ PM · বাংলা ট্রিবিউন
অক্সিজেন থেরাপিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৬ অক্টোবর, ২০২৬ এ ৬:৩৪ PM · প্রথম আলো
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৫ অক্টোবর, ২০২৬ এ ৩:৫৮ PM · বাংলা ট্রিবিউন
