হামের টিকা কার্যক্রম ঘুরে দেখলেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স
৭ অক্টোবর, ২০২৬ এ ৭:২৪ PM

যুক্তরাষ্ট্র ইউনিসেফের মাধ্যমে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজির’ আওতায় বাংলাদেশের জাতীয় হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কার্যক্রমে সহায়তা করছে। বাংলাদেশে চলমান প্রাদুর্ভাবের সময় ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় এই সহায়তা দেওয়া হচ্ছে। গত ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া দেশব্যাপী এই কার্যক্রমের লক্ষ্য ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া।
বুধবার (৭ অক্টোবর) ঢাকার বনানীর কড়াইলের টি অ্যান্ড টি মাঠে চলমান এই কার্যক্রম পরিদর্শন করেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদ।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকি
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ PM · বাংলা ট্রিবিউন
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৪১ AM · বাংলা ট্রিবিউন
ডেঙ্গুর টিকা নিয়ে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৬ অক্টোবর, ২০২৬ এ ৭:২৬ PM · বাংলা ট্রিবিউন
অক্সিজেন থেরাপিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৬ অক্টোবর, ২০২৬ এ ৬:৩৪ PM · প্রথম আলো
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৫ অক্টোবর, ২০২৬ এ ৩:৫৮ PM · বাংলা ট্রিবিউন
‘২০ জেলায় সমন্বিত মেডিক্যাল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার’
৪ অক্টোবর, ২০২৬ এ ৪:৩০ PM · বাংলা ট্রিবিউন
