দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
২০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫১ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা দেশে আসুক, আমরা চাই। উনি দেশে এলে রায় আমরা বাস্তবায়ন করবো। আপা, আসবেন, আমরা অপেক্ষায় আছি।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশে আওয়ামী লীগের আন্দোলন ঘিরে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি সে দেশে পালন হবে, যে দেশে তিনি আছেন। এ দেশ তাদের কর্মসূচি পালনের কোনও জায়গায় নয়। দুই-চারটি বাড়ি, কিছু গাড়িতে আগুন দিয়ে, রামদা নিয়ে রাস্তায় মিছিল করে, এই সরকারকে ভয় দেখানো যায় না। কারণ এই সরকার আমি-ডামি নির্বাচনের সরকার নয়। এটি জনগণের ভোটে নির্বাচিত সরকার।
হাবিব উন নবী খান বলেন, রক্ত পেরিয়ে খুনিরা বাংলাদেশে আসবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো? দেশে এলে শেখ হাসিনার দুটি জায়গা, জেলখানা আর ফাঁসির মঞ্চ। এর বাইরে আর কোনও জায়গা নেই।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
পাসপোর্ট আবেদনে শেখ হাসিনার স্বাক্ষর জাল, দাবি রাশেদ খাঁনের
২০ নভেম্বর, ২০২৬ এ ৪:৩৪ PM · বাংলা ট্রিবিউন
মঞ্জুর গাড়িতে আওয়ামী দুস্কৃতকারীদের অগ্নিসংযোগ কাপুরুষোচিত: রিজভী
২০ নভেম্বর, ২০২৬ এ ১:৪৫ PM · বাংলা ট্রিবিউন
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
২০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM · বাংলা ট্রিবিউন
রোহিঙ্গা গণহত্যার রায় গাজায় ইসরায়েলের মামলায় প্রাসঙ্গিক হবে: আসিফ নজরুল
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৬ AM · বাংলা ট্রিবিউন
