তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
২ নভেম্বর, ২০২৬ এ ৮:১৮ AM

তাড়াশ প্রতিনিধি: জিল্লুর রহমান :‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সফল আত্মকর্মীদের পুরস্কার প্রদান, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাইজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এমিলি জান্নাত এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে আধুনিক প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য তিনি যুবকদের প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, দক্ষ ও কর্মক্ষম যুবসমাজই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। এজন্য যুবকদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতে হবে।আলোচনা সভা শেষে সফল আত্মকর্মী ও বিশেষ অবদান রাখা স্থানীয় যুব সংগঠনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদপত্র ও যুব ঋণের চেক তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানের শেষপর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের আয়োজন শেষ হয়।
The post তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শীতের আগেই আখের গুড় তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের চাষিরা
২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪১ AM · Sarabangla
সাফল্য ধরে রেখে এইচএসসিতেও জিপিএ–৫ পেলেন অদম্য মেধাবী সাদিয়া তাসনিম
১ নভেম্বর, ২০২৬ এ ১১:০৪ PM · প্রথম আলো
জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
১ নভেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
১ নভেম্বর, ২০২৬ এ ১০:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ঘুরতে গিয়ে কোথায়-কী খাবেন, এই ৭ জায়গা চেনেন?
১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৩ PM · দ্য ডেইলি স্টার বাংলা
সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২, এক নারী আহত
১ নভেম্বর, ২০২৬ এ ১০:১৩ PM · dbcnews.tv
