তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
৭ আগস্ট, ২০২৬ এ ৯:৩৩ PM

লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে মিলন মিয়া( ৩০) নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার। শুক্রবার (৭ আগষ্ট) সকালে উপজেলার তাড়াশ রানীরহাট আঞ্চলিক সড়কে বেড়খালী নায়ক স্থানে খালের ভিতরে কচুরীপানার ভিতর থেকে মিলনের মরদেহ উদ্ধার করেছেন তাড়াশ থানা পুলিশ।
নিহত মিলন মিয়া (৩০) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমার বাড়ি জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মিলনের মরদেহটি তাড়াশ রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী নায়ক স্থানে রাস্তার পাশে খালের ভিতরে কচুরীপানার ভিতর পড়ে ছিল। এলাকার কৃষকের জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পায় পরে তারা থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলেই এসে মিলনের লাশ সনাক্ত করেন। নিহত মিলনের পরনে ছিল একটি টি-শার্ট ও ফুল প্যান্ট। তার শরীর পচে দুর্গন্ধ বের হচ্ছে। মিলন মিয়া ভাড়ায় সিএনজি চালাতেন। তিনি গত ২ আগষ্ট বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকায় রওনা হয়।এর পর থেকে মিলন মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ।
আজ শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায়। এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত মিলনের পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেছেন।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
The post তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৩ AM · Barta Bazar
সিরাজগঞ্জ ক্যাম্পাস থিয়েটারের লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত।
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ AM · সিরাজগঞ্জ নিউজ ২৪
নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিক্ষার্থী নওমিকে শিক্ষা মন্ত্রণালয়ের সনদ প্রদান
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০২ PM · karatoa.com.bd
