ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
২১ অক্টোবর, ২০২৬ এ ২:২০ PM

কারিগরি কাজের কারণে আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশে সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকায় এ সময়ে প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
অর্থনীতি
বৈশ্বিক জ্বালানিসংকটে চাপে পড়েছে বাংলাদেশের পোশাকশিল্প
২১ অক্টোবর, ২০২৬ এ ২:৪৪ PM · প্রথম আলো
অর্থনীতি
তীব্র গরমে চাপে পোশাকশিল্প, উৎপাদন কমতে পারে ১৫ শতাংশ পর্যন্ত
২১ অক্টোবর, ২০২৬ এ ১:০৯ PM · বাংলা ট্রিবিউন
