ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে মার্কেটিং–বিষয়ক সার্টিফিকেট কোর্স, ২ বছরের অভিজ্ঞতা, ফি ৩২০০০
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৫ AM

ব্যবস্থাপক ও পেশাজীবীদের জন্য আধুনিক বিপণন জ্ঞানার্জনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ছয় সপ্তাহব্যাপী বিশেষ সার্টিফিকেট কোর্স মার্কেটিং কমপিটেন্স ফর ম্যানেজার্স (এমসিএফএম)। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে সফলভাবে টিকে থাকা এবং দীর্ঘমেয়াদি ভ্যালু প্রপোজিশন তৈরি করতে যেকোনো খাতের বিজনেস ম্যানেজারদের জন্য বিপণন দক্ষতা অত্যন্ত জরুরি। এই বিষয় মাথায় রেখেই কোর্সটির কারিকুলাম ও শিডিউল সাজানো হয়েছে।
কোর্সে সমসাময়িক মার্কেটিং কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। ব্যবসায়িক সাফল্যে কার্যকরভাবে অবদান রাখার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন অংশগ্রহণকারী প্রার্থীরা। আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। এ কোর্সের ফি ৩২ হাজার টাকা।
আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীন পরিচালিত এই কোর্সে আধুনিক মার্কেটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠ্যসূচির মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে পরিবর্তনশীল অর্থনীতি ও মার্কেটিংয়ের ভবিষ্যৎ; ক্রেতার আচরণ ও ভোক্তা অ্যানালিটিকস; এসটিপি ও মার্কেটিং মিক্স; উদ্ভাবন ও পণ্য উন্নয়ন; মূল্য নির্ধারণের কৌশল; ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট; কার্যকর ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ডেটা অ্যানালিটিকস এবং সার্ভিস কোয়ালিটি ম্যানেজমেন্ট। আইবিএর অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞ পেশাজীবীদের পরিচালনায় ক্লাস পরিচালিত হবে। কোর্স মূল্যায়ন করা হবে স্বতন্ত্র ও দলগত অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি এবং পরীক্ষার মাধ্যমে। সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রার্থীদের আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট প্রদান করা হবে, তবে সার্টিফিকেট পাওয়ার জন্য অন্তত ৭০ শতাংশ ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।
ছয় সপ্তাহব্যাপী এই কোর্সের ক্লাস আইবিএতে অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর ২০২৬ আনুষ্ঠানিকভাবে এই কোর্সের ক্লাস শুরু হবে। প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে ক্লাস।
আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। কোনো ডিসিপ্লিনে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন আবেদন ফরমের (https://mdp.iba-du.edu/mcfm)) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাত্কারের নির্বাচিত প্রার্থীদের ৩২,০০০ টাকা কোর্স ফি পরিশোধ করতে হবে।
ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য যোগাযোগের ঠিকানা ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রুম নম্বর ৪০২, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মুঠোফোন: ০১৭৬৬–৯৯৩৩৯০, ওয়েবসাইট: https://mdp.iba-du.edu/mcfm
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
নিজস্ব ক্যাম্পাস ছাড়াই ২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়, ভাড়া স্থাপনায় যেনতেন পাঠদান
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪১ AM · প্রথম আলো
আইডিয়াল কলেজে একাদশে ভর্তি: জেনে নিন আবেদনের প্রক্রিয়া
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৮ PM · প্রথম আলো
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ AM · বাংলা ট্রিবিউন
চীনে বিনা মূল্যে স্নাতকোত্তর, শোয়ার্জম্যান স্কলারস প্রোগ্রামের সব তথ্য জেনে নিন
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫১ AM · প্রথম আলো
