শাহজাদপুর সংবাদ

এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, বিস্তারিত ২৬ অক্টোবর

২৫ অক্টোবর, ২০২৬ এ ১২:২১ AM

এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, বিস্তারিত ২৬ অক্টোবর

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের বিস্তারিত তথ্য ও ফলাফল জানার পদ্ধতিসহ প্রয়োজনীয় তথ্য সোমবার (২৬ অক্টোবর ২০২৬) জানাবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল–সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর (সোমবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, বিস্তারিত ২৬ অক্টোবর | শাহজাদপুর সংবাদ