ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা, ভোরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া
২১ অক্টোবর, ২০২৬ এ ৮:১১ PM

পিয়ার আলী,ঠাকুরগাঁও প্রতিনিধি:ষড়ঋতুর বাংলাদেশে হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। প্রকৃতিতে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। উত্তরের হিমালয়ঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ে ভোরের ঘন কুয়াশা, হিমেল বাতাস ও ঘাসের ডগায় জমে থাকা শিশির জানান দিচ্ছে শীতের আগমনের। দিনভর গরম অনুভূত হলেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত শীতের আমেজ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।জেলার পাঁচটি উপজেলা—ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈল ও পীরগঞ্জের বিভিন্ন এলাকায় ভোর থেকেই দেখা মিলছে কুয়াশার। কখনো ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ, আবার কখনো কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে উঁকি দিচ্ছে সূর্য। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীতের পরশ।গ্রামবাংলার প্রকৃতিতেও দেখা যাচ্ছে শীতের প্রস্তুতি। সবুজ ঘাসের ডগায় জমছে শিশিরবিন্দু। খেজুরের রস সংগ্রহের মৌসুম সামনে রেখে গাছ পরিষ্কার ও প্রস্তুতির কাজে ব্যস্ত হয়ে উঠছেন গাছিরা। শীতকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে পিঠা-পুলির দোকান বসানোর প্রস্তুতিও শুরু হচ্ছে। এসব দৃশ্য জানান দিচ্ছে, শীতের ঐতিহ্যবাহী আমেজ ফিরে আসতে আর খুব বেশি দেরি নেই।এদিকে শীতের আগমনী বার্তায় জেলার বিভিন্ন হাট-বাজারে গরম কাপড়ের বেচাকেনাও বাড়তে শুরু করেছে। ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জের বাজারগুলোতে শীতের পোশাক কিনতে ক্রেতাদের আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে পুরোনো কাপড়ের দোকানগুলোতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ভিড় বাড়ছে।তবে শীত সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে না। বিত্তবানদের কাছে শীত উপভোগের ঋতু হলেও হরিপুর ও রাণীশংকৈলের চরাঞ্চলসহ দরিদ্র এলাকার খেটে খাওয়া মানুষের জন্য এটি বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। শীত নিবারণের পর্যাপ্ত পোশাক ও উষ্ণতার ব্যবস্থা না থাকায় আগেভাগেই জ্বালানি হিসেবে খড়কুটো সংগ্রহ করছেন অনেকে।শীত পুরোপুরি জেঁকে বসার আগেই দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি। পাশাপাশি শীতার্ত মানুষের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ এবং সামর্থ্যবানদের সহযোগিতা প্রত্যাশা করছেন সচেতন মহল।প্রকৃতিতে শীতের এই আগাম উপস্থিতি উত্তরের জনপদে ঋতু পরিবর্তনের জানান দিচ্ছে। এখন অপেক্ষা হেমন্তের স্নিগ্ধতা পেরিয়ে কুয়াশা, শিশির আর শীতের পূর্ণ আমেজের।
The post ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা, ভোরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে জোড়া খুনের মামলার আসামিসহ গ্রেফতার ২
৯ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৮ PM · Alokito Bangladesh
চাটমোহরে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধে ৬১১ বস্তা সরকারি সার লুট
৯ নভেম্বর, ২০২৬ এ ৮:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
টেকসই কাজিপুর গড়তে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার আহ্বান
৯ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৪ PM · Ajker Patrika
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
৯ নভেম্বর, ২০২৬ এ ৬:২৩ PM · Alokito Bangladesh
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির
৯ নভেম্বর, ২০২৬ এ ৩:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
