শাহজাদপুর সংবাদ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে ৬১ জন গ্রেফতার,ইয়াবা-হেরোইন উদ্ধার

২৩ আগস্ট, ২০২৬ এ ২:১৬ PM

টাঙ্গাইলে পুলিশের অভিযানে ৬১ জন গ্রেফতার,ইয়াবা-হেরোইন উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১২৫ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।রোববার (২৩ আগস্ট ২০২৬) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং আদালতের পরোয়ানামূলে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বিভিন্ন মামলায় সর্বমোট ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ১২৫ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।এ ছাড়া ডিবি (উত্তর), টাঙ্গাইলের একটি অভিযানে একটি চোরাই ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।জেলা পুলিশ সাধারণ মানুষের প্রতি অপরাধ ও অপরাধীর তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে।

The post টাঙ্গাইলে পুলিশের অভিযানে ৬১ জন গ্রেফতার,ইয়াবা-হেরোইন উদ্ধার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ