টাঙ্গাইলে পুলিশের অভিযানে ৩৬ জন গ্রেপ্তার, ইয়াবা-ফেনসিডিল-গাঁজা উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ এ ১:০৪ PM

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২২ পিস ইয়াবা, ১১ বোতল নেশাজাতীয় সিরাপ, ৪ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।সোমবার (১৭ আগস্ট ২০২৬) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং পরোয়ানামূলে মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবা, ১১ বোতল নেশাজাতীয় সিরাপ, ৪ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
The post টাঙ্গাইলে পুলিশের অভিযানে ৩৬ জন গ্রেপ্তার, ইয়াবা-ফেনসিডিল-গাঁজা উদ্ধার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মর্মান্তিক মৃত্যু !
১৭ আগস্ট, ২০২৬ এ ৪:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
লংগদুতে গণ-অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবারের ক্ষোভ
১৭ আগস্ট, ২০২৬ এ ৩:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অসুস্থ ৪ সাংবাদিকের রোগমুক্তি কামনায় প্রেসক্লাবে দোয়া মাহফিল
১৭ আগস্ট, ২০২৬ এ ১:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জমজমাট আয়োজনে পুনরুজ্জীবিত ঐতিহ্যবাহী লাঠি খেলা
১৭ আগস্ট, ২০২৬ এ ১:৪৮ PM · Janobani
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কামারখন্দ থানার সেবা কার্যক্রম
১৭ আগস্ট, ২০২৬ এ ১১:৩৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
