জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সুযোগ আবারও
১৮ অক্টোবর, ২০২৬ এ ৫:১৪ PM

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নির্ধারিত ৪০ শতাংশ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সুযোগ পাবে। ২৫ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ফরম পূরণ করা যাবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছো, জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নির্ধারিত ৪০ শতাংশ পরীক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি, শুধু সেসব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের (সর্বোচ্চ ৪০ শতাংশ) ফরম পূরণের সময় আগামী ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি ২৯ অক্টোবরের মধ্যে পরিশোধ করতে হবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৫ PM · প্রথম আলো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৫ AM · প্রথম আলো
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিশুশ্রেণিতে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি, আবেদন শেষ ১৫ নভেম্বর
১৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮ AM · প্রথম আলো
