জিম্বাবুয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ, ত্রিদেশীয় সিরিজে ফাইনালের সমীকরণ কী?
১৯ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ AM

শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হারে বাংলাদেশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে কঠিন অবস্থায় পড়েছে। তারপরও অবশ্য ফাইনালে খেলার আশা শেষ হয়ে যায়নি। বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির ফল হতে পারে জিম্বাবুয়ের জয়। সোমবার আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচের ফলের ওপরই অনেকটা নির্ভর করছে শান্তদের পরবর্তী গতিপথ।
বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ হিসাব হলো, নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে যদি আফগানিস্তানকে হারায় সে ক্ষেত্রে ফাইনালে জায়গা নিশ্চিত করবে জিম্বাবুয়ে। আর বাকি একটি জায়গার জন্য লড়াই হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে। ২১ অক্টোবর শারজায় মুখোমুখি হবে দুই দল। তখন ম্যাচটি কার্যত পরিণত হবে অলিখিত সেমিফাইনালে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে তখন জিততেই হবে।
কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান জিতলে বাংলাদেশের হিসাব জটিল হয়ে উঠবে। সে পরিস্থিতিতে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি নেট রান রেটের হিসাবেও নজর রাখতে হতে পারে বাংলাদেশকে। ।
শনিবার আবুধাবিতে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় তাওহীদ হৃদয়দের ইনিংস। বড় এই পরাজয়ে বাংলাদেশের নেট রান রেট নেমে এসেছে -১.৯৮০-এ।
তিন দলের এই প্রতিযোগিতায় ফাইনালের আগে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে উদ্বোধনী ম্যাচে হারের পর বাংলাদেশের সামনে ভুল করার সুযোগ খুবই কম। নেট রান রেটের বর্তমান অবস্থাও বাড়তি চাপ তৈরি করেছে। আফগানিস্তানের বিপক্ষে জিতলেও ফাইনালের পথে এগিয়ে যেতে হলে বড় ব্যবধানে জয়ের প্রয়োজন হতে পারে।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। সোমবার আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচের পর ফাইনালের সমীকরণ আরও পরিষ্কার হবে। সোমবার ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
কোহলিকে প্রথম দেখায় কেন ‘অহংকারী ও দাম্ভিক’ মনে হয়েছিল ডি ভিলিয়ার্সের
১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৩ PM · প্রথম আলো
মেসির নিত্যসঙ্গী থেকে হলান্ডের নতুন প্রেম: এ কোন জাদুকরী পানীয়ের নেশা
১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ AM · প্রথম আলো
মেসির কাছ থেকে বিশেষ উপহার পেয়ে স্বপ্নপূরণের আনন্দে মেক্সিকোর তরুণ
১৯ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮ AM · প্রথম আলো
রিয়ালের জয়ের চেয়ে গুলেরের ‘কনুই’ নিয়ে বেশি আলোচনা, মরিনিও বললেন ‘অদ্ভুত’
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:১৫ AM · প্রথম আলো
