জিপিএ-৫ পাওয়া চা বিক্রেতার ছেলের পাশে যুবদল নেতা মিজান
১০ আগস্ট, ২০২৬ এ ৮:০০ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
বাবা মহাসড়কের পাশে চা বিক্রি করে সংসার চালান। সেই চা বিক্রেতার ছেলে ও ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হোসেন প্রান্ত এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে। তার সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর এবার তার পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান।
সোমবার (১০ আগস্ট ২০২৬) বিকেলে মিজানুর রহমান জুবায়েদ হোসেন প্রান্তদের বাড়িতে গিয়ে তার ফলাফলের খোঁজ নেন। এ সময় জিপিএ-৫ পাওয়ায় প্রান্ত ও তার পরিবারের সদস্যদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহযোগিতা করেন।
এ সময় মিজানুর রহমান বলেন, প্রতিকূলতার মধ্যেও জুবায়েদ যে ফলাফল করেছে, তা প্রশংসনীয়। তার পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে যেকোনো সময় সহযোগিতার প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সহজ করতে বিষয়টি বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দৃষ্টিগোচরে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
The post জিপিএ-৫ পাওয়া চা বিক্রেতার ছেলের পাশে যুবদল নেতা মিজান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
